বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

শুক্রবার আঘাত হানতে পারে ‘আকভান’ ঘূর্ণিঝড়

শুক্রবার দুপুরে ‘আকভান’ ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার আঘাত হানতে পারে ‘আকভান’ ঘূর্ণিঝড়

আগামী বৃহস্পতিবার তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেবে আকভান, যা শুক্রবার দুপুরের পর স্থলভাগে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

অবশ্য, এর গতিপথ বাংলাদেশের দিকে নয়; বরং ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা বেশি। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে, ফলে গভীর সাগর ভীষণ উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, এবং পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের আশপাশে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে উপকূল এলাকায়—বিশেষ করে খুলনা, বরিশাল, এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। পরে এই বৃষ্টি দেশের মধ্যাঞ্চলে বিস্তৃত হতে পারে। বৃষ্টি কমে গেলে কিছু এলাকায় শীতের প্রকোপ বাড়তে পারে এবং কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে।

বিজ্ঞাপন