ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সারা দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৫২ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ রোগী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৫১ জন।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৪২ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯২, চট্টগ্রামে ২২০, খুলনায় ২৫৩, ময়মনসিংহে ৯২, রাজশাহীতে ২৩৩, রংপুরে ৯৩ এবং সিলেটে ২৬ জন আক্রান্ত হয়েছেন।