সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইন্স গুরুতর আহত, তদন্ত চলছে কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২

দেশে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২ জন।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের, হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩০৭ জনের মধ্যে।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজধানীতে দুই, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় একজন করে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে দেশে ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু।

এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতর এ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানায়।

বিজ্ঞাপন