বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গে দেশে আরও তিন শিশুর মৃত্যু, শনাক্ত ১,২১৭।

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

একই সময়ে নতুন করে ১,২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৪২ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২,১৫,৭৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।

নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩,১৯৯ জনের। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৯১,৭৬১ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১,৮৪,১৬৮ জন।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১,১০০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ১০৪ জনের প্রাণ গেছে।

বিজ্ঞাপন