বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মাগুরায় যুবদল নেতার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত, তদন্ত কমিটি গঠন স্পেনে প্রবল বৃষ্টিতে চারজনের মৃত্যু, ব্যাপক বন্যার সৃষ্টি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত ইয়েমেনে হুতি হামলায় ১৮ জন নিহত, আহত ৩০ অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইন্স গুরুতর আহত, তদন্ত চলছে কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র
স্বাস্থ্য

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন