বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে দেশে আরও ৪ জনের মৃত্যু, মোট ৩৬৮ জন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৬৮ জন।

ডেঙ্গুতে দেশে আরও ৪ জনের মৃত্যু, মোট ৩৬৮ জন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৬৮ জনে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৫১২ জন।

এখন পর্যন্ত চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১২ হাজার ১১১ জন।

বিজ্ঞাপন