শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, বজ্রবৃষ্টির আশঙ্কা

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, বজ্রবৃষ্টির আশঙ্কা।

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, বজ্রবৃষ্টির আশঙ্কা

রাজধানী ঢাকায় সকাল থেকে মেঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি হচ্ছে থেমে থেমে, কোথাও কোথাও মুষলধারে। আজ আরও কিছু সময় ধরে এই বর্ষণ চলতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আকাশ আংশিক মেঘলা অথবা মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ।

বিজ্ঞাপন