বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বৃষ্টির পূর্বাভাস: ৪ নম্বর সংকেত সমুদ্রবন্দরে বহাল

বৃষ্টির পূর্বাভাস ও ৪ নম্বর সংকেত সমুদ্রবন্দরে বহাল থাকার তথ্য জানালো আবহাওয়া অফিস।

বৃষ্টির পূর্বাভাস: ৪ নম্বর সংকেত সমুদ্রবন্দরে বহাল

আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ বজলুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে উঠে আসার কারণে দেশের ৪ সমুদ্র বন্দরেই ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। সাগর উত্তাল থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে পূর্বাঞ্চলে কম সম্ভাবনা রয়েছে। চলমান এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আগামী পরশু থেকে বৃষ্টিপাত কমে আসবে এবং সপ্তাহখানেক শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অফিস জানায়, বর্ষা বিদায় নেওয়ার আগে অক্টোবরের প্রথমভাগে আবারো বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন