বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে প্রাণহানি ২০০ ছাড়াল, নতুন রোগী ১ হাজার ৮৬৮

ডেঙ্গুতে প্রাণহানি ২০১ জনে পৌঁছেছে, নতুন রোগী ১ হাজার ৮৬৮।

ডেঙ্গুতে প্রাণহানি ২০০ ছাড়াল, নতুন রোগী ১ হাজার ৮৬৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা যাওয়ার পর এ বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছর এ পর্যন্ত মোট ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।

ঢাকা বিভাগে সর্বাধিক ৭৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭৮, চট্টগ্রামে ৩১৭, খুলনায় ২৮০, রাজশাহীতে ১৫৬, ময়মনসিংহে ১১৩, রংপুরে ৫৯ এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন