বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা
অপরাধ

সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

সিলেটে একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ করছে পুলিশ।

সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

সকাল ১০টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাসার একটি কক্ষ থেকে স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ এবং অপর একটি কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। তিনটি মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানান, নিহতদের ছেলে-মেয়েেরা প্রবাসে থাকেন। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের তদন্ত অনুযায়ী হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন