বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: আসিফ নজরুলের মন্তব্য

আসিফ নজরুল বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়, বই বিক্রিতে বাধা বেআইনি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: আসিফ নজরুলের মন্তব্য

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নিষিদ্ধ নয় উল্লেখ করে সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বই বিক্রির নিন্দা জানিয়েছেন। তিনি মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন।

আসিফ নজরুল তার পোস্টে লেখেন, “‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বইটি কোনো নিষিদ্ধ বই নয়।”

তিনি আরও জানান, বইটির বিক্রয়ে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউপিএল-এর বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং এর দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ। আসিফ নজরুল সরকারের কাছে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি দাবি করেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে এভাবে বই বিক্রয়ে বাধা প্রদান এবং বই নিষিদ্ধ করার বহু ঘটনা ঘটেছে। তিনি বলেন, “আমরা তার তীব্র প্রতিবাদ করেছি।”

সাবেক আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, এই ধরনের নিন্দনীয় কাজ করে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকেই অনুসরণ করা হচ্ছে এবং মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

বিজ্ঞাপন