বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তথ্য তলব করেছে বিএফআইইউ।

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তার নামে থাকা ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট লেনদেনের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং লেনদেনের বিস্তারিত বিবরণসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে।

সূত্র জানায়, ব্যাংকগুলোকে চিঠি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। তবে কী কারণে তার ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

গত শনিবার দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় সালমান মুক্তাদিরের স্টুডিওও হামলার শিকার হয়। হামলার পর ক্ষমতাসীন দল ও সরকারের দিকে অভিযোগের তীর ছুড়েছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন