শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন।

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান।

সামান্তা শারমিন বলেন, "কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি।" তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তার একটি আলাদা অবস্থান ছিল। তিনি জানান, জামায়াত ইসলামী নীতিগতভাবে মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সঙ্গে জোট হওয়ার জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে।

পদত্যাগের কারণ হিসেবে সামান্তা বলেন, "গত ১১ মাস ধরে এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেছি।" তিনি দাবি করেন, দল যদি ভুল পথে চলে যায়, তবে সেটি থেকে রক্ষা করা তার রাজনৈতিক কর্তব্য ছিল।

তিনি আরও বলেন, "আজ প্রায় এক বছরের এই সংগ্রামের ইতি ঘোষণা করলাম কারণ এনসিপির পক্ষে তার দলের প্রারম্ভের মূল্যবোধের প্রতি আর আন্তরিক হওয়া সম্ভব বলে মনে করি না।"

বিজ্ঞাপন