ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দলের নেতাদের সঙ্গে দুই দিনের আলোচনা শুরু করেছেন, যা বুধবার (৫ নভেম্বর) জেরুজালেমে তার বাসভবনে অনুষ্ঠিত হয়।
প্রেসিডেন্টের উদ্দেশ্য হল, পার্লামেন্টে আসন পাওয়া সব দলের প্রতিনিধির সঙ্গে আলাদাভাবে আলোচনা করে সরকার গঠনের দায়িত্ব কাকে দেয়া উচিত, সে বিষয়ে তাদের সুপারিশ শোনা।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো রাজনৈতিক জোট কাঙ্ক্ষিত ৬১ আসন বা ম্যাজিক ফিগার অর্জন করতে পারেনি। ফলে, নতুন সরকার গঠনে কয়েক সপ্তাহ ধরে দরকষাকষির সম্ভাবনা রয়েছে।
প্রেসিডেন্ট যদি কোনো দলকে সরকার গঠনের দায়িত্ব দেন, তবে সেই দলকে ২৮ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ সরকার গঠনে ব্যর্থ হয়, তবে অন্য কাউকে এই দায়িত্ব দেয়া হবে। এ প্রক্রিয়ায় সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাস সময় লাগতে পারে এবং যদি সব চেষ্টা ব্যর্থ হয়, তবে নতুন নির্বাচনও হতে পারে।