বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মিজানুর রহমান রাজ এবং সদস্য সচিব হিসেবে শরিফুল ইসলাম মিলনকে মনোনীত করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।