বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলে সরকার গঠনে অনিশ্চয়তা, দুই পক্ষই সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে

ইসরায়েলে নির্বাচনের বুথ ফেরত জরিপে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।

ইসরায়েলে সরকার গঠনে অনিশ্চয়তা, দুই পক্ষই সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে

ইসরায়েলের নির্বাচনের বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা জানান, বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজ দুজনই সমান ৫১টি করে আসন পেয়েছেন।

অন্যদিকে, আরব দলগুলো সম্মিলিতভাবে ১৮টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের ১২০ আসনের নেসেটে সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন।

এখন পর্যন্ত কোনো পক্ষই প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারছে না। প্রাথমিক ফলাফলের প্রতিক্রিয়ায় বিরোধী নেতাদের দাবি, এবারের নির্বাচনে নেতানিয়াহু সরকারের প্রতি মানুষের আস্থার চরম অভাব দেখা গেছে।

বিজ্ঞাপন