রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

গিগাবাইটের নতুন এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ বাজারে

গিগাবাইট নতুন এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ বাজারে এনেছে, যা গবেষণা ও গেমিংয়ের জন্য উপযোগী।

গিগাবাইটের নতুন এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ বাজারে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নতুনত্ব নিয়ে আসছে গিগাবাইট। প্রতিষ্ঠানটি দেশের বাজারে নতুন এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ উন্মোচন করেছে। এসব ডিভাইস স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মাধ্যমে বাজারে পাওয়া যাচ্ছে।

নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে গিগাবাইট এআই টপ ১০০ ডব্লিউ৮৮০ কম্পিউটার, এআই টপ অ্যাটম এবং গিগাবাইট ঈগল ৯এলজে ল্যাপটপ। এসব ডিভাইস গবেষণা, তথ্য বিশ্লেষণ ও গেমিংয়ের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে।

গিগাবাইট এআই টপ ১০০ ডব্লিউ৮৮০ কম্পিউটারে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৮৫কে প্রসেসর, ১২৮ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০ গ্রাফিকস কার্ড। কম্পিউটারটির দাম প্রায় ১৪ লাখ টাকা।

অন্যদিকে, এআই টপ অ্যাটম কম্পিউটারে ব্যবহৃত হয়েছে এনভিডিয়ার জিবি১০ গ্রেস ব্ল্যাকওয়েল সুপারচিপ, যা ১ পেটাফ্লপ এফপি৪ পারফরম্যান্স সরবরাহ করে। এর দাম প্রায় ১০ লাখ টাকা।

গিগাবাইটের নতুন ল্যাপটপ ঈগল ৯এলজেতে রয়েছে এএমডি রাইজেন ৫ ৭৫৩৫এইচএস প্রসেসর এবং ৮ জিবি ডিডিআর৫ র‍্যাম। এই ল্যাপটপের দাম ১ লাখ ৪৭ হাজার টাকা।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, নতুন ডিভাইসগুলো কম্পিউটারে এআইয়ের কাজ করার সুবিধা দেওয়ায় ক্লাউডনির্ভরতা কমবে।

এআই টপ সিরিজের ডিভাইসগুলোতে সহজ ব্যবস্থাপনা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা এবং ভবিষ্যতে সক্ষমতা বাড়ানোর সুবিধার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন