সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবির অপপ্রচার নিয়ে মাহদী আমিনের বক্তব্য

মাহদী আমিন ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবির অপপ্রচার নিয়ে বক্তব্য রেখেছেন।

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবির অপপ্রচার নিয়ে মাহদী আমিনের বক্তব্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে অপপ্রচার হচ্ছে বলে অভিযোগ করেছেন মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "যেগুলো সত্য, সেগুলো ডিঙ্গিয়ে তারপরও মিথ্যা বা অপপ্রচার করা—এগুলো রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত না।"

মাহদী আমিন জানান, ছবিটি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে আমেরিকান অ্যাম্বাসি ঢাকা থেকে এটি শেয়ারও করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, "তাহলে কেন এই মিথ্যাচার?"

তিনি আরও বলেন, "যা সত্য, যা ন্যায্য, সেটা ক্লিয়ার করার কিছু নাই। আজকে আমেরিকান এম্বেসি নিজেই সেটা শেয়ার করেছে। এর চাইতে বড় ক্লারিফিকেশন আমরা কি চাই?"

উপদেষ্টা বলেন, "আমাদের প্রত্যেকেরই আরও একটু গঠনমূলক আলোচনা-সমালোচনায় যাওয়া উচিত। যা সত্য এবং ন্যায্য সেটাকে তুলে ধরা, যেটা অনৈতিক, যেটা অন্যায্য সেটাকেও নির্মোহভাবে তুলে ধরা উচিত।"

বিজ্ঞাপন