সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৭ দিনের কর্মসূচি

বিএনপি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বিএনপির ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৭ দিনের কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে বর্ণাঢ্য র‍্যালি, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা।

আজ সোমবার (২৬ অক্টোবর) বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথসভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান। তিনি বলেন, ‘৭ নভেম্বরের চেতনা জুলাইকে প্রভাবিত করেছে।’

রিজভী আরও বলেন, ‘আবারও অগণতান্ত্রিক শাসন চেপে বসলে মানুষ জেগে উঠবে।’ তিনি বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে হুঁশিয়ারি করে জানান, ‘কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন