শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গুম আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ হুম্মাম কাদের চৌধুরীর

গুম আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন এমপি হুম্মাম কাদের চৌধুরী।

গুম আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ হুম্মাম কাদের চৌধুরীর

গুম আইন নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত সেমিনারে এ কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, গুম প্রতিরোধ আইনে স্পষ্ট বলা হয়েছে— যার বিরুদ্ধে অভিযোগ করা হবে, সেই সংস্থা বা বাহিনী ওই মামলা তদন্ত করতে পারবে না। এই আইনের মাধ্যমে গুমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

সেমিনারে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকারের প্রস্তাবিত মানবাধিকার কমিশন পুনর্গঠন ও গুম প্রতিরোধ আইনের তদন্তের বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তিনি গুম, খুন ও মানবাধিকার সংক্রান্ত আইন ঢেলে সাজানোর আহ্বান জানান।

রোহিঙ্গা ইস্যুতে বক্তারা বলেন, এই গোষ্ঠীর অর্থনীতির মূল উৎস মাদক বেঁচাকেনা। বক্তারা উল্লেখ করেন, সীমান্তে নার্কোটিক্স, হিউম্যান ট্র্যাফিকিং এবং স্ক্যামের বিরুদ্ধে প্রতিটি রাজনৈতিক দল যদি দাঁড়ায়, তাহলে রোহিঙ্গা সংকট সমাধানে বেশি সময় লাগবে না।

বিজ্ঞাপন