বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার পর দুঃখ প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রশ্ন তোলার পর সমালোচনার মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ ঘটনায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এ দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে যে বক্তব্য দিয়েছিলাম, তাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করছি।’

হাসনাত আব্দুল্লাহ আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা অনেকটা নিষিদ্ধের মতো। এই বক্তব্যের মাধ্যমে মন্ত্রী তার মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ওপর চাপিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘মিডিয়ার তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কনসার্ট বন্ধ হওয়ার খবর বাস্তব চিত্র থেকে ভিন্ন ছিল। গভীর রাতে উচ্চ শব্দের কারণে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, তাই শিক্ষার্থীরা সাউন্ড কমাতে বলে। এ নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি ঘটে, যার ফলে কয়েকজন শিক্ষার্থী আহত হন।’

এছাড়া, নৌকাবাইচের বিষয় নিয়ে তথ্যগত ত্রুটির জন্যও তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, ‘সিলেটের জায়গায় ব্রাহ্মণবাড়িয়া বলার ফলে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি এবং আমার দল জুলাইয়ের আদর্শকে ধারণ করি এবং সকল নীতি, সিদ্ধান্ত সেই আদর্শের উপর নির্ভর করেই নিতে চাই। জুলাই একটি সর্বজনীন সমাজের স্বপ্ন দেখায়, যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার যখন দায়িত্ব পালনে দ্বিধা করে, তখন দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়ে। আমি সংসদে এই কথাটাই বলতে চেয়েছি যে, এই বাংলাদেশ সবার—এখানে সকল ধর্ম ও মতের মিলনস্থল হবে।’

হাসনাত আব্দুল্লাহ শেষ পর্যন্ত বলেন, ‘আজকে সরকার সেই নিরাপত্তা দিতে পারছে না, যার ফলে সমতার বাংলাদেশ গড়ার চেষ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

বিজ্ঞাপন