রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মন্তব্য করেছেন যে, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা নিষিদ্ধের মতো। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ওপর চাপিয়ে দিয়েছেন, যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কনসার্ট বন্ধ হওয়ার খবর মিডিয়ায় যেভাবে এসেছে, বাস্তব চিত্র তা থেকে ভিন্ন। গভীর রাতে উচ্চ শব্দের কারণে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, তাই শিক্ষার্থীরা সাউন্ড কমাতে বলেছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, মিডিয়া ভিন্নভাবে বিষয়টি উপস্থাপন করলেও মূল ঘটনা হলো, মাদ্রাসা শিক্ষার্থীরা কনসার্ট বন্ধ করতে বলেননি, বরং শব্দ কমাতে বলেছিলেন। তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ নয়, বরং স্বরাষ্ট্রমন্ত্রী ভুল বার্তা দিয়েছেন।

নৌকাবাইচের বিষয়ে তথ্যগত ত্রুটি স্বীকার করে তিনি বলেন, সিলেটের জায়গায় ব্রাহ্মণবাড়িয়া বলায় অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, যার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সংসদে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ না পাওয়ার জন্যও তিনি দুঃখিত।

হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, তিনি এবং তার দল জুলাইয়ের আদর্শকে ধারণ করেন এবং সকল নীতি সেই আদর্শের ওপর নির্ভর করে নিতে চান। তিনি বলেন, সরকারকে নিশ্চিত করতে হবে যে, কেউ যেন অন্যের অধিকার ক্ষুণ্ন করতে না পারে।

বিজ্ঞাপন