মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের বিক্ষোভ, এনসিপি বয়কটের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের বিক্ষোভ, এনসিপি বয়কটের ঘোষণা।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের বিক্ষোভ, এনসিপি বয়কটের ঘোষণা

জাতীয় সংসদে গান-বাজনা ও নৌকাবাইচ নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসার শিক্ষার্থীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শহরের কান্দিপাড়ায় জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা।

বিক্ষোভকারীরা এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) বয়কটের ঘোষণা দেন। সমাবেশ শেষে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করেন। এ সময় ‘বয়কট হাসনাত আবদুল্লাহ’, ‘বয়কট; বয়কট, এনসিপি বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জানান, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্য স্থানীয় সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। তারা তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্যের নেতারা বলেন, দাবি মেনে না নিলে এনসিপির কর্মসূচি বর্জন ও প্রতিহতের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

এদিকে, শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারজিস আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন