শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতির আহ্বান: বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সম্পর্ক জোরদার করতে হবে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতির আহ্বান: বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সম্পর্ক জোরদার করতে হবে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশ বিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

এপিপিজির চেয়ার আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলে শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ব্রিটিশ পার্লামেন্টের অবদান দেশের মানুষের মনে থাকবে।

তিনি যুক্তরাজ্যকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ককে ঢাকা অত্যন্ত গুরুত্ব দেয়।’ রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা বাড়ানোর জন্য পারস্পরিক সফর, সংসদীয় কমিটিগুলোর মধ্যে বিনিময় এবং কর্মকর্তা প্রশিক্ষণের ওপর জোর দেন।

এ সময় তিনি এপিপিজির উদ্যোগে জাতীয় সংসদে বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের আশা প্রকাশ করেন। আফসানা বেগম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর সংগ্রামের প্রশংসা করেন।

প্রতিনিধিদল বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানায়। রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন দেশে ও বিদেশে সর্বত্র গ্রহণযোগ্য হয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিটিশ ইনস্টিটিউশনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শক্তিশালীকরণের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন