শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে 'বড়লোকের বস্তি' বললেন এমপি শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে 'বড়লোকের বস্তি' বললেন সংসদ সদস্য শ্যামল।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে 'বড়লোকের বস্তি' বললেন এমপি শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে 'বড়লোকের বস্তি' হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বৃহস্পতিবার অনুষ্ঠিত একটি কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার, যার বেশিরভাগই বহুতল। শ্যামল বলেন, 'এটা আসলে পৌরসভা নয়, বড়লোকের বস্তি। এখানে ড্রেনেজের কোনো প্রকল্প নেই, রাস্তা ছাড়াছাড়ির কোনো নিয়ম নেই।'

তিনি আরও বলেন, 'বিগত সময়ে যারা মেয়র ছিলেন, তাদেরও এই দায় দায়িত্ব নিতে হবে।' কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম এবং পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম। কর্মশালায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় 'শেলটেক কনসালট্যান্টস (প্রা.) লি.' তাদের প্রস্তুতকৃত খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন করে।

বিজ্ঞাপন