শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গিয়াস উদ্দিন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন

গিয়াস উদ্দিনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গিয়াস উদ্দিন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন

গিয়াস উদ্দিনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন। গিয়াস উদ্দিনকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে, যা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এছাড়া, গিয়াস উদ্দিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন বলে জানানো হয়েছে।

সরকারের প্রজ্ঞাপনে আরও বলা হয়, গিয়াস উদ্দিনের নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম এই প্রজ্ঞাপন জারি করেন।

বিজ্ঞাপন