সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী মানবিক বাংলাদেশ গড়তে চান: জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন, জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী মানবিক বাংলাদেশ গড়তে চান: জুবাইদা রহমান

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কথা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকার ১৬৫ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, "অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় থাকবে।"

ডা. জুবাইদা রহমান আরও জানান, "মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই কাজ করছে সরকার। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। সেইসাথে, আগুনে নিহত শাহরিয়ার রহমান নামে এক তরুণের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় আর্থিক সহায়তা পাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীর সহধর্মিণী।

বিজ্ঞাপন