বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান জানালেন ডা. শফিকুর রহমান

ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান জানালেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দেশকে কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেওয়া হবে না।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর পল্টনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পল্টন ট্র্যাজেডি দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ‘অনেকে আছেন যারা ফ্যাসিবাদকে আশকারা দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘মাথানত করা হবে না অন্যায়ের কাছে। যারা মানবিক রাজনীতি করবেন, তারাই দেশে রাজনীতি করতে পারবেন।’ জামায়াত আমিরের দাবি, জনগণ গণভোটে আমূল পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং সংবিধান নিয়ে নাড়াচাড়া করার জন্য নয়।

এসময় তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন