রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
আন্তর্জাতিক

ফাইনালে ট্রাম্পের উপস্থিতিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

ট্রাম্পের উপস্থিতিতে বিশ্বকাপ ফাইনালে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

ফাইনালে ট্রাম্পের উপস্থিতিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে প্রবেশ করতে সমর্থকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।

রোববার (১৯ জুলাই) ৮২ হাজার ৫০০ আসনবিশিষ্ট নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্পেন ও আর্জেন্টিনা। স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্প এবারের বিশ্বকাপে সরাসরি মাঠে বসে দেখছেন একমাত্র এই ফাইনাল ম্যাচ।

ট্রাম্পের উপস্থিতির কারণে স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে ইউএস সিক্রেট সার্ভিস। পাশাপাশি নিরাপত্তা তল্লাশিতে অংশ নিয়েছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ), যারা সাধারণত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করে।

ফলে দর্শক ও গণমাধ্যমকর্মীদের বিমানবন্দরের মতো স্ক্যানার ও কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হচ্ছে। অনেককেই প্রায় দুই ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়েছে।

একজন গণমাধ্যমকর্মী জানান, নির্ধারিত গেটে পৌঁছানোর পর তাকে অন্য লাইনে যেতে বলা হয়, কারণ ওই গেটে ব্যাগ তল্লাশির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা কুকুর ছিল না।

স্টেডিয়ামে দায়িত্ব পালন করা বিশ্বকাপের স্বেচ্ছাসেবকদের বরাতে জানা গেছে, আগের সাতটি ম্যাচের তুলনায় ফাইনালের আগে অনেক বেশি দর্শক আগেভাগেই স্টেডিয়ামে চলে আসেন। দর্শকদের জন্য স্থানীয় সময় সকাল ১১টায়, অর্থাৎ ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়।

ভিড় কমাতে পর্যায়ক্রমে আরও কয়েকটি প্রবেশপথও খুলে দেওয়া হয়। তবে, কঠোর নিরাপত্তা ও দীর্ঘ সারি থাকলেও, নির্ধারিত সময়েই শুরু হবে ম্যাচ এবং এতে কোনো ধরনের বিলম্ব বা বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন