মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে এক সপ্তাহে ৮৩ ভূমিকম্প, পরমাণু পরীক্ষা নিয়ে উদ্বেগ

ইরানে এক সপ্তাহে ৮৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে, যা পরমাণু পরীক্ষার সম্ভাবনার ইঙ্গিত দেয়।

ইরানে এক সপ্তাহে ৮৩ ভূমিকম্প, পরমাণু পরীক্ষা নিয়ে উদ্বেগ

ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার গভীরতা ছিল ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূকম্পন নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত এক সপ্তাহে ইরানজুড়ে ৮৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ৭১টি ভূমিকম্পের মাত্রা তিনের কম, ১০টি তিন থেকে চার মাত্রার এবং দুটি চার থেকে পাঁচ মাত্রার।

সর্বাধিক ভূমিকম্প খোরাসান রাজভি প্রদেশে অনুভূত হয়, যেখানে ১০টি কম্পন রেকর্ড করা হয়েছে। সেমনান, কেরমান ও ফারস প্রদেশে ৮টি করে এবং মাজানদারানে ৭টি ভূমিকম্প ঘটেছে। রাজধানী তেহরানেও ৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিশ্লেষকদের মধ্যে কিছু ব্যক্তি ধারণা করছেন যে, গোপনে পরমাণু স্থাপনায় পরীক্ষা চালানোর জন্য এই ভূকম্পন অনুভূত হতে পারে, কারণ খুজেস্তানে ইরানের পরমাণু স্থাপনা রয়েছে। খোরাসান রাজ্যে সামরিক তৎপরতার কেন্দ্রবিন্দু থাকলেও সেখানে পরমাণু কেন্দ্র নেই।

২০২৫ থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত এক বছরে ইরানে ২ হাজার ৩৮০টি ভূমিকম্প অনুভূত হয়। পারস্য মালভূমি বিশ্বের অত্যন্ত ভূকম্পন-সক্রিয় অঞ্চলের একটি। ইরান প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্পের জন্য পরিচিত, যেখানে বিশ্বজুড়ে সংঘটিত ভূমিকম্পের ২ শতাংশ ঘটে। বিংশ শতাব্দীতে, এই দেশে ঘটিত ভূমিকম্পে হতাহতের সংখ্যা ৬ শতাংশের বেশি।

বিজ্ঞাপন