শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধের পর আহত মার্কিন সেনা ৭৫৭ জন

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর ৭৫৭ জন মার্কিন সেনা আহত হয়েছেন, জানিয়েছে পেন্টাগন।

ইরানের সঙ্গে যুদ্ধের পর আহত মার্কিন সেনা ৭৫৭ জন

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ৭৫৭ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সংখ্যা বুধবার (১৯ আগস্ট) হালনাগাদ করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই তথ্যের মধ্যে নতুন করে ৫০ জনের বেশি আহত সেনার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ক আলোচনা অচলাবস্থায় রয়েছে।

ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমের (ডিসিএএস) ‘ওভারসিজ অপারেশনস’ বিভাগের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

গত মাসে ডিসিএএস-এ ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন একটি বিভাগ চালু করা হয়েছে, যেখানে ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। তবে, পেন্টাগন এখনও জানাননি যে এসব হতাহতের কারণ কি ধরনের সংঘাতের জন্য হয়েছে।

বিজ্ঞাপন