মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, চলমান সংঘাত নিরসনে চুক্তি করতে ব্যর্থ হয়েছে তেহরান।
১৯ আগস্ট, বুধবার, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক বার্তায় বলেন, তেহরান সমঝোতার সুযোগ হারিয়েছে এবং এর ফলে দেশটি নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের মুখোমুখি হতে হবে। তিনি এই পরিস্থিতিকে ‘ইকোনমিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেছেন।
ট্রাম্প মিত্র দেশগুলোকে ওয়াশিংটনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে তেল চোরাচালান, কারেন্সি সোয়াপ, ব্যাংক লেনদেন এবং অন্যান্য আর্থিক লেনদেন বজায় রাখবে, তাদেরও মারাত্মক অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।
এদিকে, ইরান ট্রাম্পের এই ঘোষণাকে নতুন কিছু নয় বলে উড়িয়ে দিয়েছে। দেশের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বছরের পর বছর ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইরান ইতোমধ্যে অত্যন্ত পারদর্শী হয়ে উঠেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি মন্তব্য করেছে, সামরিক আগ্রাসনে ব্যর্থ হয়ে ট্রাম্প এখন অর্থনৈতিক যুদ্ধের হুমকি দিয়ে নিজেদের হতাশা ঢাকতে চাচ্ছেন।