শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্রাজিলে মিনিবাস ও ট্রাক সংঘর্ষে ২৩ জন নিহত

ব্রাজিলে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত, আহত ৫ জন।

ব্রাজিলে মিনিবাস ও ট্রাক সংঘর্ষে ২৩ জন নিহত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে পারানা অঙ্গরাজ্যের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রাকটি বিপরীত লেনে ঢুকে পড়ার পর মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে বাসের বেশিরভাগ যাত্রী এবং ট্রাকচালক নিহত হন।

দুর্ঘটনার পর প্রায় ৭ ঘণ্টা মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। ফরেনসিক বিশেষজ্ঞ ও ফেডারেল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পর সড়কটি পুনরায় খুলে দেওয়া হয়।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি একটি নিয়মিত ঘটনা। বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের বড় অংশ মোটরসাইকেল আরোহী ছিল।

বিজ্ঞাপন