শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করল আমিরাত, ক্ষেপণাস্ত্রের অভিযোগ

ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগে আমিরাত বাণিজ্য বন্ধ করল।

ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করল আমিরাত, ক্ষেপণাস্ত্রের অভিযোগ

ইরানের সাথে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এই পদক্ষেপটি ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের একটি দেশটির জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে পড়ে। আবুধাবি দাবি করেছে, ক্ষেপণাস্ত্র দুটি সামুদ্রিক জাহাজ চলাচলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

এদিকে, ইরান এই অভিযোগকে ভিত্তিহীন এবং ভুয়া দায় চাপানোর ঘটনা বলে সমালোচনা করেছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন