সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

কাতারের জলসীমায় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধের নির্দেশ

কাতার ইরানের হামলার পর নিরাপত্তার কারণে জলসীমায় নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে।

কাতারের জলসীমায় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধের নির্দেশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় কাতার দেশের জলসীমায় সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

কাতারের পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমুদ্রে নৌযান চলাচল ও সামুদ্রিক কার্যক্রম স্থগিত রাখতে জাহাজের মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নির্দেশনার আওতায় বাণিজ্যিক জাহাজ, বিনোদনমূলক নৌযান, মাছ ধরার ট্রলার এবং জেট স্কি সহ সব ধরনের সামুদ্রিক যান অন্তর্ভুক্ত থাকবে।

১২ জুলাই রবিবার স্থানীয় সময় ভোরে কাতারের ওপর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। হামলার সময় কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও, সেগুলোর ধ্বংসাবশেষ মাটিতে পড়ে অন্তত তিনজন আহত হন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক এই হামলার পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন