সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

ইরানের ইয়াসুজে সামরিক স্থাপনায় মার্কিন বিমান হামলা

ইরানের ইয়াসুজে সামরিক স্থাপনায় মার্কিন বাহিনীর বিমান হামলার দাবি করেছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

ইরানের ইয়াসুজে সামরিক স্থাপনায় মার্কিন বিমান হামলা

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের ইয়াসুজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াসুজের উপকণ্ঠে অবস্থিত ওই সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

গত এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলার জেরে যুক্তরাষ্ট্র তিন দফা বিমান হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক জলসীমা এড়িয়ে বিকল্প রুটে চলাচলকারী জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করছিল ইরান।

এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন রয়েছে এমন কয়েকটি দেশে হামলা চালায় ইরান। তেহরান পুনর্ব্যক্ত করেছে যে, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ তাদের অধিকার এবং প্রয়োজনে ওই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ফি আদায়ের পদক্ষেপও নিতে পারে।

বিজ্ঞাপন