সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের চেষ্টা করছে: সিএনএন

ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে বলে দাবি করেছে সিএনএন।

ইরান পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের চেষ্টা করছে: সিএনএন

ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরানের সুরক্ষিত সামরিক কমপ্লেক্স পারচিনের একটি স্থানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিস্ফোরক মজুত রয়েছে। মার্কিন-ইসরায়েলি হামলার ফলে তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা দেওয়া হয়েছিল, যা পরে সরিয়ে একটি জাল বসানো হয়।

সিএনএন-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গর্তগুলো বন্ধ করার পরিকল্পনা করছে ইরান, যা কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকের উপস্থিতি থেকে ধারণা করা যাচ্ছে।

পিক্যাক্স মাউন্টেনে আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে টানেলের ভেতরে ট্রাক চলাচল করতে দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পুনর্নির্মাণের চেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের লঙ্ঘন।

চুক্তি অনুযায়ী, ইরান তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করতে রাজি হয়েছিল, তবে বর্তমান পরিস্থিতি নতুন উদ্বেগের সৃষ্টি করছে।

বিজ্ঞাপন