বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান-বাণিজ্য স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিতের ঘোষণা দিয়েছে।

ইরান-বাণিজ্য স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করছে।

মঙ্গলবার রাতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি আমিরাতের জলসীমার বাইরে পড়ে এবং দ্বিতীয়টি দেশটির জলসীমার ভেতরে আঘাত হানে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর আমিরাতের ওপর ইরানের হামলার ঘটনা বেড়েছে। তবে সমঝোতা স্মারকে সইয়ের পর ইরান দেশটিতে কোনো হামলা জানায়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আমিরাতের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘এ অভিযোগ ভিত্তিহীন। আমিরাতের আচরণ সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা জোরদার ও অঞ্চলে নিরাপত্তাহীনতার বিস্তার ঠেকানোর চলমান প্রচেষ্টাকে ব্যাহত করে।’

বিজ্ঞাপন