বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, নিরাপত্তা পদে পরিবর্তন

ইরান বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, নিরাপত্তা পদে পরিবর্তন ও নতুন পরিকল্পনা।

ইরান বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, নিরাপত্তা পদে পরিবর্তন

ইরান বড় আকারের যেকোনো আক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে নিরাপত্তা কর্মকর্তাদের শীর্ষস্থানে পরিবর্তন আনা হয়েছে।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি মার্কিন স্থল অভিযানের শঙ্কায় কঠোর পদক্ষেপের পরিকল্পনা করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড-আইআরজিসি।

গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি, প্রায় ৬ মাস লোকচক্ষুর আড়ালে থাকার পর, একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন। তিনি দেশের শাসনব্যবস্থা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে সবাইকে এক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নতুন শীর্ষ নিরাপত্তা পদগুলোতে কট্টরপন্থি ও প্রবীণ সামরিক কমান্ডারদের নিয়োগ দেওয়া হয়েছে। মোহসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে, যিনি ইরান-ইরাক যুদ্ধে আইআরজিসির নেতৃত্বে ছিলেন।

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই রদবদল যুদ্ধ মোকাবিলার আগাম প্রস্তুতির অংশ। তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারানো ছাড়াই যুদ্ধ শেষ করার পথ খুঁজছে।

আইআরজিসি এবার শত্রুর ওপর সরাসরি আক্রমণের পরিকল্পনা করছে, যদিও বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রবণতা ধীরে ধীরে কমছে।

বিশ্ব জ্বালানি সরবরাহে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে অন্যান্য দেশ ইতোমধ্যে চিন্তা-ভাবনা শুরু করেছে।

বিজ্ঞাপন