দখলকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিক ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোববার (১৮ অক্টোবর) এ ইস্যুতে একটি যৌথ বিবৃতি জারি করে সংস্থাটি এ ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানায়।
বিবৃতিতে, ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং ভূখণ্ডটিতে বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানানো হয়। ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যতে ফিলিস্তিনি ও সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে।
শনিবার, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হন ইউরোপীয় কূটনীতিকরা। হামলার মধ্যে ফরাসি এক মেয়রের ওপরও হামলা ঘটেছে।