ইরানকে লক্ষ্য করে হামলা চালাতে আমেরিকার সামরিক সহায়তার প্রয়োজন নেই বলে সতর্কতা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, ওয়াশিংটনকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলা চালানোর জন্য তারা প্রস্তুত রয়েছে।
এফি ডেফরিন বলেন, "ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি।" তিনি ইসরায়েলের সামরিক সক্ষমতার ওপর জোর দেন এবং জানান যে, পরিস্থিতি মোকাবিলায় তারা তৎপর রয়েছে।
এর আগে, মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার জানিয়েছেন, ইরানের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরিস্থিতি মোকাবিলায় সামরিক পদক্ষেপসহ সব ধরনের বিকল্প বিবেচনা করছেন।
কুশনার আরও জানান, ট্রাম্প এ সংকট মোকাবিলায় একটি বিশেষ দলও গঠন করেছেন। তিনি ইউরোপের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনে কাজ করেছেন।
অন্যদিকে, ইরান জানিয়েছে যে, তারা আমেরিকার নৌ অবরোধে ভীত নয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার আশ্বাস দিয়েছে দেশটির সরকার।