বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক, জাহাজ চলাচল বন্ধ।

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দ্বীপে আটকা পড়েছেন প্রায় ১ হাজার পর্যটক।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর কারণে বৃহস্পতিবার সকাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশে কোনো জাহাজ ছেড়ে যায়নি। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আবহাওয়া অফিসের নির্দেশ অনুযায়ী কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে। এই নির্দেশ বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।

সেন্টমার্টিন দ্বীপের রিসোর্ট ব্যবসায়ীরা জানান, ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় এক হাজার এখনো দ্বীপে অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে তারা ফিরতে পারছেন না।

গত ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এই রুটে পাঁচটি জাহাজ চলাচল করছে।

বিজ্ঞাপন