বেশকিছু দিন ধরেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার এ বিষয়ে পূর্বাভাস দিয়েছে।
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী ৫ দিন বৃষ্টির পরিমাণ কমবে। দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে, তবে গরমের তীব্রতা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২০ তারিখে সাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। তার আগে বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে।
জলবায়ু পরিবর্তনের কারণে গরমকালের বিন্তার ঘটনা ঘটছে বর্ষাকাল পর্যন্ত। জলীয় বাস্পের আধিক্যের কারণে তাপমাত্রার তুলনায় বেশি অনুভূত হবে ভ্যাপসা গরম।