দেশের আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া আসার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কবার্তা কার্যকর থাকবে এবং এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।