বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

কৃষক কবির হোসেনের মৃত্যুতে মৎস্য প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

কৃষক কবির হোসেনের মৃত্যুতে মৎস্য প্রতিমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

কৃষক কবির হোসেনের মৃত্যুতে মৎস্য প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের পরিচিত কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেন মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন ও সংগ্রাম তুলে ধরে ব্যাপক পরিচিতি লাভ করেন।

সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে কৃষক কার্ড গ্রহণের মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসেন। প্রশাসনিক তদন্তে তিনি প্রকৃত প্রান্তিক কৃষক হিসেবে স্বীকৃতি লাভ করেন।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, কবির হোসেন ছিলেন একজন পরিশ্রমী ও আত্মমর্যাদাবোধসম্পন্ন কৃষক। তিনি কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন