বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

টাঙ্গাইলের স্কুলে টিউবওয়েলের পানি পানে ২৯ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ২৯ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

টাঙ্গাইলের স্কুলে টিউবওয়েলের পানি পানে ২৯ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ২৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, সকালে ক্লাসে যাওয়ার সময় শিক্ষার্থীরা বমি করতে শুরু করে। পরে ২৯ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে মেয়েশিক্ষার্থীর সংখ্যা বেশি বলে জানান তিনি। ঘটনাটি জানার পর বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মোস্তাফিজুর রহমান বলেন, টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো একটি পদার্থ উদ্ধার করা হয়েছে। তার ধারণা, এই পেস্ট টিউবওয়েল পানিতে মেশানো হয়েছে, যার ফলে বিষক্রিয়া ঘটেছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, স্কুল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন