বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি অতিক্রম করেছে

বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি অতিক্রম করে ফুজাইরা বন্দরের দিকে যাচ্ছে।

বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি অতিক্রম করেছে

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা, ইরান যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরে দীর্ঘ ৪ মাস অবরুদ্ধ থাকার পর অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে।

বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টা ও বিএসসির দক্ষ নৌ-কৌশলের ফলে জাহাজটিতে থাকা ৩১ জন বাংলাদেশি ক্রু ও নাবিক সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ অবস্থায় সংকটমুক্ত হয়েছেন।

বিএসসির সূত্র জানায়, বর্তমানে জাহাজটি জ্বালানি নিতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

জাহাজটি গত ২ ফেব্রুয়ারি হরমুজ হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়।

যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়, যার ফলে জাহাজটি দীর্ঘ সময় ধরে সেখানে আটকা পড়ে ছিল।

বিজ্ঞাপন