মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিরল প্রজাতির সাদা মহিষ বিএলআরআই’র কাছে হস্তান্তর

জাতীয় চিড়িয়াখানা থেকে বিরল সাদা মহিষ বিএলআরআই’র কাছে হস্তান্তর করা হয়েছে।

বিরল প্রজাতির সাদা মহিষ বিএলআরআই’র কাছে হস্তান্তর

জাতীয় চিড়িয়াখানায় থাকা বিরল প্রজাতির সাদা মহিষটি সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২২ জুন) জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিড়িয়াখানায় থাকা সাদা মহিষটি বিএলআরআই'র কাছে স্থানান্তর করা হয়েছে।

স্থানান্তরের পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

গত ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি করতে আনা এই মহিষটির নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে এটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়ে ওঠে।

সরকার পরে কোরবানি না দিয়ে প্রাণিটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয় এবং জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। বিরল বৈশিষ্ট্যের কারণে প্রাণিটি জাতীয় চিড়িয়াখানার অন্যতম আলোচিত প্রাণি হিসেবে পরিচিত ছিল।

বিজ্ঞাপন