বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ, ১০ জন হাসপাতালে ভর্তি।

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল থেকে রাত ৮টার মধ্যবর্তী সময়ে এসব শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপতালের আবাসিক চিকিৎসক মাহবুব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। সাইফুল ইসলাম জানান, দুপুরে সদর উপজেলার সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ডিম ও পাউরুটি খেতে দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তারা অসুস্থ হতে শুরু করে।

তিনি বলেন, প্রথমে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের মধ্যে ১০ জনের অবস্থার অবনতি হলে তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সাইফুল ইসলাম আরও জানান, ওই বিদ্যালয়ের খাবার সরবরাহ করেছিল গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি বেসরকারি সংস্থা। সরবরাহ করা খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং খাবারগুলো ল্যাবে পরীক্ষা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান বলেন, হাসপাতালে ১০ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। তিনি জানান, নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, এর আগে জেলার একাধিক বিদ্যালয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ওই সময় ভ্রাম্যমাণ আদালত তাদের ৪০ হাজার টাকা জরিমানা করেছিল। তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন