বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
জাতীয়

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ও অসন্তোষ প্রকাশ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ও অসন্তোষ প্রকাশ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার পরিদর্শন করেন এবং সেবার মান ও অব্যবস্থাপনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের সময় ৩৩৫ জন চিকিৎসক, নার্স ও স্টাফের মধ্যে অর্ধশতাধিক কর্মী অনুপস্থিত দেখতে পান তিনি। এই কারণে হাসপাতালের উপপরিচালক ডা. মো. কামরুল কিবরিয়াকে শোকজের নির্দেশ দেন। প্রতিমন্ত্রী জানান, আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

প্রতিমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে রোগী ও তাদের স্বজনরা তাকে ঘিরে ধরেন। তারা হাসপাতালের অনিয়ম, দালালচক্রের দৌরাত্ম্য এবং কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগ শুনে প্রতিমন্ত্রী বলেন, ‘অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি প্রায় পরিত্যক্ত ঘোষণার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে।’

হাসপাতালের শৌচাগারের নোংরা পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি হাসপাতালকে দ্রুত ঢেলে সাজানোর নির্দেশ দেন। প্রতিমন্ত্রী হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘হাসপাতালে যদি নেশা বা মাদক গ্রহণের পরিবেশ থাকে, তাহলে সেটা আর হাসপাতাল থাকে না। এতে রোগীরাও অনিরাপদ।’ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ‘অনিয়ম দূর করে মানুষের জন্য উন্নত সেবা নিশ্চিত করা হবে। যারা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং অন্যান্য কর্মকর্তাগণ।

বিজ্ঞাপন